ইউএস নিউজকানাডাবাংলাদেশ

কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরুণ ইবরাজ এহসানের মৃত্যু

কানাডার টরেন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ জারিফ ইবরাজ এহসান (২২)।
দুর্ঘটনাটি ঘটেছিল গত ৪ জুন, বুধবার। টরেন্টোর পিকারিং এলাকায় স্কুটি চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ইবরাজকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত সানিব্রুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকার পর, ১০ জুন, মঙ্গলবার ইবরাজ মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইবরাজের বাবা আবু সাঈদ মোহাম্মদ কিবরিয়া পেশায় পাইলট। দুই ছেলের মধ্যে ইবরাজ ছিলেন বড়। বাবার পথ অনুসরণ করে তিনিও পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের ফ্লাইং ক্লাবে প্রাথমিক প্রশিক্ষণ শেষে তিনি বর্তমানে কানাডার ফ্লাইং ক্লাবে প্রশিক্ষণরত ছিলেন।

ইবরাজের মা তাইফা জোবাইয়ের সিদ্দিকী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সিদ্দিকীর কন্যা। ইবরাজের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চল থেকে তাঁর আত্মীয়-স্বজন মন্ট্রিয়েলে ছুটে আসেন।

পরিবারের সদস্য তালহা সিদ্দিকী জানান, ইবরাজের নামাজে জানাজা ১১ জুন, বুধবার স্থানীয় সময় বাদ জোহর পিকারিং ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে ডাফিন মেডোস কবরস্থানে দাফন করা হবে।

শোকাহত পরিবার, বন্ধু, স্বজন এবং কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Related posts

‘আমেরিকাকে আবার মহান ও ধনী’ করার ট্রাম্পের নীতি কঠিন পরীক্ষার মুখে

gnabi

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সহ দুইজন নিহত

msdzeroo

বাংলাদেশ এবং OFID-এর মধ্যকার চুক্তি

msdzeroo

Leave a Comment