ইউএস নিউজটপ নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ বার্তা পেল ঢাকা। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। টানা ১৫ মিনিটের এই আলাপচারিতায় উঠে আসে আগামী নির্বাচনের সময়সূচি থেকে শুরু করে নিরাপত্তা, বাণিজ্য ও মানবিক সহায়তার নানা দিক।

ড. ইউনূস স্পষ্ট জানান, “আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দেন—সংলাপ, সংস্কার ও অংশগ্রহণমূলক ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কো রুবিও বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি এবং সময়মতো নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে শিগগিরই শুল্ক-সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য হতে পারে এক নতুন মাইলফলক।

আলোচনায় উঠে আসে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের কূটনীতি, এবং যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের প্রধান রপ্তানি ও রেমিট্যান্স গন্তব্য হিসেবে রাখার কৌশল।

Related posts

ট্রাম্প প্রশাসন যেভাবে সাড়ে চার লাখ অভিবাসী শিশুর উপর নজরদারি করতে চায়

msdzeroo

নিউইয়র্কে সংবর্ধিত হলেন আসেফ বারী টুটুল

msdzeroo

বাজেটে সংশোধনীর আহ্বান জানাল বাফেলো কমন কাউন্সিল

msdzeroo

Leave a Comment