প্রবাস জীবনবাংলাদেশসর্বশেয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস কাতার যাচ্ছেন

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২১ এপ্রিল ২০২৫ দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা যাচ্ছেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফর হচ্ছে বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন: ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা, ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ স্লোগানে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সামিটে, কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

২২ ও ২৩ এপ্রিল, এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে টেকসই উন্নয়ন ও ভবিষ্যত গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সূত্র :বাসস

Related posts

জাতীয় নির্বাচন হতে পারে ২০২৬সালের এপ্রিলে

msdzeroo

বরাদ্দকৃত টাকার অর্ধেক দিয়েই সুষ্ঠু ভাবে প্রকল্প বাস্তবায়ন

msdzeroo

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হল ফিলিপিনো ‘লাপু লাপু’ উৎসব

msdzeroo

Leave a Comment